প্রকাশ :: ... | ... | ...

লায়ন্স ফ্যামিলির যৌথ অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত


সংযুক্ত ছবি

এখানে একটি ছবি দেয়া আছে

ফেনী লায়ন্স ফ্যামিলির আওতাধীন লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরি, লায়ন্স ক্লাব অব ফেনী সিটি ও লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রাল এর সদস্যদের যৌথ অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ) দুপুরে শহরের এম্বিয়েন্স রেস্টুরেন্ট এর হলরুম নতুন কমিটির অভিষেক উপলক্ষে আলোচনা সভা, ডিজি সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্রসহ নানা আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০২৫-২৬ লায়ন বর্ষের জন্য নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লায়ন্স ইন্টারন্যাশনাল ডিসট্রিক্ট, ৩১৫ বি ২ এর গভর্ণর লায়ন আনোয়ার হোসেন ভূঁইয়া এমজেএফ । অনুষ্ঠানে লায়ন মানবিক সেবার অংশ হিসেবে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দঘন ও রেফেল ড্রয়ের আয়োজন করা হয়। এ সময় লায়ন সদস্যদের পরিবারবর্গ ও জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।